রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০১৭ ইং
ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ড. মুহাম্মদ. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ষ্টেডিয়াম এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে বীর শ্রেষ্ট হামিদুর রহমান ষ্টেডিয়াম এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে । তিনি আরো জানান ড. মুহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন বলেও জানান ওসি এমদাদুল হক শেখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক