আলমডাঙ্গার পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা!
- আপলোড তারিখঃ
১৬-০৮-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমান বেশি হওয়াতে অল্প বৃষ্টিতে কাঁদা ও ছোট-বড় গর্তের পানিতে জলাবদ্ধ সৃষ্টি হয়ে যানবহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগনের, বিভিন্ন ধরণের সমস্যাই পড়ছে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা। বৃষ্টিপাতের কারণে রাস্তার দুই পাশের ড্রেন ময়লা আবর্জনায় আবদ্ধ থাকাই পানি নিষ্কাষণে বেঘাত ঘটছে। ড্রেনের ভেতর কাদায় পরিপূর্ণ নিয়মিত পরিষ্কার করা হয় না হলেও থাকে কিছুটা অনিয়মের ছোয়া। আলমডাঙ্গা পৌরসভার কলেজ রোড হতে মেয়রের বাসা পর্যন্ত দুর্ভোগ বেড়েই চলেছে যানবাহন চলাচলে।
উল্লেখ্য, আলমডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণী হলেও রাস্তা-পানি নিষ্কাষন খুবই পিছিয়ে। পৌরসভার সকল রাস্তা ভাঙ্গা, ছোট বড় গর্তের কারণে স্থানীয় যানবহনসহ সকল প্রকার মানুষই পড়ে ময়লা কাদার সম্মুখীন। প্রতিটা রাস্তার চেহারা দেখে আতকে উঠে বাহির থেকে আসা জনসাধারণ। আলমডাঙ্গা পৌরসভার রাস্তা সবকটি রাস্তা কাজ খুব দ্রুত সংস্কার করা হয় এমন দাবি ব্যাক্ত করে হুইপের মহাদ্বয়ের হস্তক্ষেপ কামণা করেন এলাকাবাসি।
কমেন্ট বক্স