আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
- আপলোড তারিখঃ
০৮-০৭-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মিঠুন মিয়া (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা পৌর বাস ও ট্রাক টার্মিনাল সংলগ্ন আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠুন গোববন্দপুর সোহাগ মোড়ের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মো. মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিঠুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স