আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2023-07-08 ইং
আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মিঠুন মিয়া (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা পৌর বাস ও ট্রাক টার্মিনাল সংলগ্ন আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠুন গোববন্দপুর সোহাগ মোড়ের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মো. মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিঠুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)