শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের পাল্টা কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের পাল্টা কমিটি গঠন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্যের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৭ জন উপদেষ্টা রাখা হয়েছে। গত বুধবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সমাজসেবক সেলিম আকতার খান মিণ্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, উপদেষ্টা ও জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান ও সাংবাদিক তারিকুর রহমান। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সেলিম আকতার খান মিণ্টু। সভা শেষে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ৭ সদস্যের উপদেষ্টা কমিটি ও ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনকে সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি এস এম নাসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হলেন- সেলিম আকতার খান মিণ্টু, ডা. মোহা. রফিকুল ইসলাম, শামসুল আলম, আতিয়ার রহমান, আশরাফুন নাহার শোভা ও জি এ জাহিদুল ইসলাম বাবু। সহসভাপতি হলেন- রুস্তম আলী (দৈনিক বাংলাদেশ খবর), দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ (দৈনিক আকাশ খবর), অর্থবিষয়ক সম্পাদক মোল্লা হাসিবুল হোসেন শান্ত (সাপ্তাহিক জীবননগর বার্তা), তথ্যপ্রযুক্তি ও প্রচার- প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ মন্ডল (দৈনিক প্রথম বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহিদ (দৈনিক আমার সংবাদ), রানা মাহমুদ (অনলাইন কর্চাডাঙ্গা নিউজ ও ইউটিউব চ্যানেল), রাকিবুল ইসলাম রুবেল, সদস্য মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি, রাজু আহমেদ প্রমুখ। উল্লেখ্য, নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ আজ শুক্রবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউপির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ