চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা : দোকান মালিকসহ সাত জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০৮-২০১৭
ইং
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে দোকানের মালিকসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে পরিচালনায় ডিঙ্গেদহ বাজারে ডা. মার্টিন হিরক চৌধূরীর নির্মাধীন বিল্ডিংয়ের সামনে রাস্তা দখল করে ইট, বালু, খোয়া রাখার অপরাধে ২,০০০ টাকা, বেষ্ট ইঞ্জিনিয়ারের মালিক নাজমুল হোসেনকে সরকারি অনুমতি ছাড়া দোকানের সামনে জনসাধাণের চলাচলের জায়গা দখল করার অপরাধে ১,০০০টাকা, সরকারি যাত্রী ছাউনীতে অবৈধভাবে তোষক তৈরী ও অনুমতি বিহীন চায়ের দোকান দেওয়ার অপরাধে উভয়কে ৫০০শত টাকা করে ১,০০০টাকা, মোটরসাইকেলে তিনজন আরোহীসহ কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানোর অপরাধে খাসকররার শামীমকে ৩০০শত টাকা, প্রকাশ্যে ধুমপান করায় ও তামাকজাত দ্রব্য আইন ২০০৫ ধারা ৪-এর বিধি মোতাবেক ১০০ টাকা ও মোটরসাইকেল আরোহীকে ৩০০ টাকা জরিমানা করেন। এসময় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই বেলাল সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে কে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
কমেন্ট বক্স