রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গলাই ওড়না পেঁচিয়ে অন্তঃসত্ত্বার আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০১৭ ইং
গাংনীতে গলাই ওড়না পেঁচিয়ে অন্তঃসত্ত্বার আত্মহত্যা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাগানপাড়ায় গলাই ওড়না পেঁচিয়ে মালেকা পারভিন খুশি (২৬) নামের এক অন্তসত্ত্বা আত্মহত্যা করেছেন। খুশি গাংনী পৌর এলাকার মাঠপাড়ার রইচ উদ্দীনের মেয়ে ও মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে গাংনী উপজেলা শহরের বাগানপাড়ার ভাড়াবাড়ি থেকে পুলিশ খুশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সে সিলিংফ্যানের সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান খুশি খাতুনের সাথে তার স্বামীর পারিবারিক বিষয় নিয়ে মাঝে-মধ্যে ঝগড়া হতো। তাই সে স্বামীর উপর অভিমানের কারণে আত্মহত্যা করতে পারে। খুশি খাতুনের স্বামী শরিফুল ইসলাম জানান আমাদের দুজনের সংসারে একমাত্র সন্তান সাব্বির হোসেন রয়েছে। সকালে সাব্বির স্কুলে গিয়েছিল। আমি স্ত্রীকে বাড়ি রেখে গাড়ী চালাতে গিয়েছিলাম। প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। গাংনী থানা পুলিশের এসআই বকতিয়ার ও এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ফ্যানের সাথে তার মরদেহ দেখতে পায়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘরের দরজা ভেঙ্গে খুশি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রক্রিয়া চলছে। রির্পোটলেখা পযন্ত সময়ে লাশ গাংনী থানাহেফাজতে রয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক