শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী সীমান্ত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৩ ইং
গাংনী সীমান্ত থেকে ওয়ান শুটারগান উদ্ধার
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে অভিযান পরিচালনা করলে অস্ত্র ফেলে চোরাচালানিরা পালিয়ে যায় বলে দাবি করেছে বিজিবি। এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত সোমবার রাত আটটার দিকে সহড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সহড়তলা মাঠ নামক স্থানে নায়েব সুবেদার মো. ইসরাইল শেখের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪-৫ জন সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এতে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গাংনী থানায় হস্তান্তর করে এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ