শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর স্মৃতিসৌধে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পুষ্পমাল্য অর্পণ

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৩ ইং
মুজিবনগর স্মৃতিসৌধে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পুষ্পমাল্য অর্পণ
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর জেলা ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। গত শনিবার বিকেলে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মতিউর রহমান মতিন, যুগ্ম আহŸায়ক আয়ুব হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তোকলিমা খাতুন, কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সম্পাদক মানিক, উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি মহাসেন আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ঘুরে মুজিবনগর ত্যাগ করেন তিনি।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ