চুয়াডাঙ্গা শান্তিপাড়া স্কুলমোড়ে গৃহবধূর শ্লীলতাহানি : দোকানদার খোকনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে কসমেটিক দোকানদার খোকনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গৃহবধূকে অশ্লীল কথাবার্তায় উত্ত্যক্ত করে আসছিল খোকন। গত শুক্রবার বিকেলে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় সে। এতে সাড়া না দিলে খোকন ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করলে চিৎকার দেয় গৃহবধূ। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোকনকে মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত দোকানদার খোকনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া স্কুলমোড়ে কসমেটিক ব্যবসা করেন গুলশানপাড়ার মৃত. খইম ম-লের ছেলে খোকন ম-ল (৩৮)। তার দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় এক গৃহবধূকে উত্ত্যক্ত করতো সে। গত ১১ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূকে দোকানে মধ্যে ডেকে কুপ্রস্তাব দেয় খোকন। এতে গৃহবধূ রাজি না হলে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোকনকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেয়। এরপর অভিযুক্ত খোকন তার নিজের অপকর্ম লুকাতে ওই গৃহবধূর স্বামীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করে। এদিকে, গতকাল সোমবার ওই গৃহবধূ চুয়াডাঙ্গা সদর থানায় খোকনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন।
কমেন্ট বক্স