রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম : ইউনিয়ন যুবলীগ সভাপতি কচিসহ ৭জনের নামে মামলা

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০১৭ ইং
দামুড়হুদা কার্পাসডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম : ইউনিয়ন যুবলীগ সভাপতি কচিসহ ৭জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে রবিউল হোসেন শুকলাল (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত রবিউল হোসেন শুকলাল কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি। জানা গেছে, বেশ কিছুদিন যাবত কোমলপুর প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে স্কুলের সভাপতি মুস্তাফিজুর রহমান কচির সাথে রবিউল হোসেন শুকলালের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যার দিকে কচিসহ ১০/১২জন কার্পাসডাঙ্গা ব্রিজ মোড়ে অতর্কিত হামলা চালায় রবিউল হোসেন শুকলালের উপর। এতে রবিউল হোসেন শুকলাল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত শুকলাল বলেন, স্কুলের পিছনে আমার জমি। গত ৫ তারিখে জোর পূর্বক আমার জমি দখল করে বেড়া দেয়ার চেষ্টা চালায় স্কুলের সভাপতি মোস্তাফিজুর রহমান কচি। আমি তাদেরকে বাধা দিলে দু’পক্ষের হাতাহাতি হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় কচিসহ ১০/১২জন রড, লাটি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। এতে আমার বাম হাত ভেঙ্গে যায়। এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কোমলপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোস্তাফিজুর রহমান কচির কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের জমি নিয়ে বিরোধ চলে আসছে হামলায় আমি ছিলাম না, তবে আমার লোকজন থাকতে পারে। এ বিষয়ে দামুড়হুদা থানার ওসি বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং এ ঘটনায় মোস্তাফিজুর রহমান কচিকে প্রথম আসামি করে ৭জন ও অজ্ঞাত ৪-৫ জনের নামে রবিউল হোসেন শুকলাল বাদি হয়ে মামলা দায়ের করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক