বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ বছরের সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. তুহিন হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন একই গ্রামের মৃত খলিলের ছেলে। গতকাল এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২ বছরের সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. তুহিন হোসেন সদর উপজেলার হামদহ গ্রামে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তুহিনকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল