ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ বছরের সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. তুহিন হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন একই গ্রামের মৃত খলিলের ছেলে। গতকাল এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২ বছরের সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. তুহিন হোসেন সদর উপজেলার হামদহ গ্রামে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তুহিনকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
