শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও রোকসানা মিতা

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও রোকসানা মিতা
প্রতিবেদক কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর, আরামডাঙ্গা, কার্পাসডাঙ্গা, পীরপুরকুল্লা ও কুতুবপুর গ্রামের ২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় মৌলিক থোক বরাদ্দ (বিবিজি)-এর অর্থায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। এছাড়াও সীমান্তবর্তী কুতুবপুর গ্রামে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য গৃহের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে এসব উন্নয়ন প্রকল্প গুলো পরিদর্শন করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, ইউপি সচিব হাসানুজ্জামান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ