চুয়াডাঙ্গার নেহালপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র আহত
- আপলোড তারিখঃ
১৩-০৬-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী (৬৫) ও তার ছেলে আলামিন (২৮) গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নেহালপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। আহতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারপাড়ার মৃত শামসদ্দি মণ্ডলের ছেলে লিয়াকত ও তাঁর ছেলে আলামিন।
জানা গেছে, গতকাল বিকেল কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিয়াকত ও তাঁর ছেলে আলামিন। পথের মধ্যে নেহালপুর পশ্চিমপাড়ার মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লিয়াকত ও আলামিন গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামাল জয়া দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।
কমেন্ট বক্স