চুয়াডাঙ্গার নেহালপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র আহত

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
চুয়াডাঙ্গার নেহালপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী (৬৫) ও তার ছেলে আলামিন (২৮) গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নেহালপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। আহতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারপাড়ার মৃত শামসদ্দি মণ্ডলের ছেলে লিয়াকত ও তাঁর ছেলে আলামিন। জানা গেছে, গতকাল বিকেল কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিয়াকত ও তাঁর ছেলে আলামিন। পথের মধ্যে নেহালপুর পশ্চিমপাড়ার মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লিয়াকত ও আলামিন গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামাল জয়া দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)