শৈলকুপার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১২-০৬-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপা থেকে ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলতাফ ওরফে টুকু আলী শেখকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব-৩। ২৩ বছর ধরে পলাতক থাকার পর গত শনিবার রাতে ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। টুকু আলী শৈলকুপার দলিলপুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
র্যাব জানায়, আলতাফের বিরুদ্ধে শৈলকুপা থানায় ০৭/০৯/২০০১ তারিখে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চলতি বছরের মে মাসে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গতকাল আলতাফকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।
কমেন্ট বক্স