শৈলকুপার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-06-12 ইং
শৈলকুপার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলতাফ ওরফে টুকু আলী শেখকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ২৩ বছর ধরে পলাতক থাকার পর গত শনিবার রাতে ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। টুকু আলী শৈলকুপার দলিলপুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে। র‌্যাব জানায়, আলতাফের বিরুদ্ধে শৈলকুপা থানায় ০৭/০৯/২০০১ তারিখে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চলতি বছরের মে মাসে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গতকাল আলতাফকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)