শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় শেখ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৩ ইং
মুজিবনগরে অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় শেখ গ্রেপ্তার
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বিজয় শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে মুজিবনগর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত বিজয় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে। তিনি অনলাইন জুয়ার সাব এজেন্ট বলে জানিয়েছে পুলিশ। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় শেখের বিষয়ে মুজিবনগর থানা-পুলিশ সতর্ক ছিল। বেশ কিছুদিন ধরেই তার বিষয়ে খোঁজখবর ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল পুলিশ। তার বিরুদ্ধে জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। সাব এজেন্ট হিসেবে জুয়ার টাকা লেনদেন করতে বিজয় শেখ। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ