জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-পদক পেল আলমডাঙ্গার নাট্যাভিনেতা আসাদুল ইসলাম
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
নাট্যকলায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-পদক পেল আলমডাঙ্গার বিশিষ্ট নাট্যাভিনেতা খন্দকার আসাদুল ইসলাম। এছাড়াও আলমডাঙ্গার বিশিষ্ট সংগীত শিল্পি কমল কান্তি চক্রবর্তী ও রইস উদ্দিন সংগীতে এবং তবিবুর রহমান চারুকলায় জেলা শিল্পকলা সম্মননা পান। এরমধ্যে কমল চক্রবর্তী ও তবিউর রহমান আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সদস্য এবং ফরিদপুর গ্রামের বিশিষ্ট বাউল শিল্পি রইস উদ্দিন সম্মাননা পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানান মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক গোলাম রহমান চৌধুরি, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, কবি হাবিবুর রহমান মজুমদার প্রমুখ। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিল্পকলা একাডেমি পদক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এসব সম্মাননা-পদক প্রদান করেন।
কমেন্ট বক্স