জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-পদক পেল আলমডাঙ্গার নাট্যাভিনেতা আসাদুল ইসলাম

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-পদক পেল আলমডাঙ্গার নাট্যাভিনেতা আসাদুল ইসলাম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: নাট্যকলায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-পদক পেল আলমডাঙ্গার বিশিষ্ট নাট্যাভিনেতা খন্দকার আসাদুল ইসলাম। এছাড়াও আলমডাঙ্গার বিশিষ্ট সংগীত শিল্পি কমল কান্তি চক্রবর্তী ও রইস উদ্দিন সংগীতে এবং তবিবুর রহমান চারুকলায় জেলা শিল্পকলা সম্মননা পান। এরমধ্যে কমল চক্রবর্তী ও তবিউর রহমান আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সদস্য এবং ফরিদপুর গ্রামের বিশিষ্ট বাউল শিল্পি রইস উদ্দিন সম্মাননা পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানান মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক গোলাম রহমান চৌধুরি, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, কবি হাবিবুর রহমান মজুমদার প্রমুখ। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিল্পকলা একাডেমি পদক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এসব সম্মাননা-পদক প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)