কার্পাসডাঙ্গা ও কুড়–লগাছির বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০১৭
ইং
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়লগাছি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ, বালিকা বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, বাঘাডাঙ্গা আবাসন প্রকল্প, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক প্রতিটি প্রতিষ্ঠানে বাল্য বিবাহের কুফল, ইভটিজিং রোধে করনীয় বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। বাঘাডাঙ্গা আবাসন প্রকল্পের অসুবিধাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসককে কাছে পেয়ে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীরা মন খুলে সব সমস্যার কথা তুলে ধরে। বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ওসমান গনি, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত বিশ্বাস, এএসআই মাসুদ রানাসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
কমেন্ট বক্স