রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পানিতে ডুবে স্কুলছাত্রের করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০১৭ ইং
জীবননগরে পানিতে ডুবে স্কুলছাত্রের করুণ মৃত্যু

জীবননগর অফিস: জীবননগরের গয়েশপুরে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের করুন মুত্যু হয়েছে। গয়েশপুর বিজিবি ক্যাম্পের পাশের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় স্কুলছাত্র ওলিউর। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্কুলছাত্র ওলিউর (১১) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও জীবননগর পৌর কিন্ডার গার্ডেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গতকালও স্কুলছাত্র ওলিউর, তার বন্ধু ইসমাইল ও জান্নাতুল গয়েশপুর বিজিবি ক্যাম্পের পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সবাই একসাথে পানিতে নেমে গোসল করে। এসময় ওলিউর পানিতে ডুব দেয়। দীর্ঘসময় পার হয়ে গেলেও ওলিউর ওলিউর পানির ভিতর থেকে না ওঠায় তার বন্ধুরা চিৎকার শুরু করে। এসময় এলাকার সাধারন মানুষ পুকুরের ভিতরে নেমে ওলিউরকে উদ্ধার করে। পরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওলিউরকে মৃত ঘোষণা করেন। স্কুলছাত্র ওলিউরের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক