বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় তহুরা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল চালক রায়হান (২০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার বেলগাছি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরেক উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত তহুরা খাতুন আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মালিতাপাড়ার সাত্তার আলীর স্ত্রী। আহত মোটরসাইকেল চালক উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের বোরহান আলির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মেয়ের পাঠানো টাকা উত্তোলন করে বেলগাছি মালিথাপাড়া মসজিদ সংলগ্ন পাকা রাস্তা দিয়ে পায়ে হেটে দিয়ে বাড়ি ফিরছিলেন তোহুরা খাতুন। এসময় পেছন দিক থেকে দ্রুত গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তোহুরাকে ধাক্কায় দেয় রায়হান। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনেই গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন ও বোরহানতে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। নিহতের লাশ কুষ্টিয়া হাসপাতাল মর্গে রয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল চালক রায়হান। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স