বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে স্কুলছাত্রকে পিষ্ট করা ট্রাক্টরচালক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৩ ইং
কালীগঞ্জে স্কুলছাত্রকে পিষ্ট করা ট্রাক্টরচালক গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: তারিফ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে ট্রাক্টর দিয়ে পিষে মারার অভিযোগে চালক মিথুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার র‌্যাবের একটি আভিযানিক দল যশোরের চৌগাছা উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ তারিফ হোসেন তার স্কুল শিক্ষকের সঙ্গে মোটরসাইকেলে প্রাইভেট পড়ার জন্য বারোবাজার যাচ্ছিল। তারা মাজদিয়া শশ্মানঘাট এলাকায় পৌঁছালে একটি দ্রুত গতির ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারিফের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন শিক্ষক। এ ঘটনায় তারিফের মামা বাদী হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় রেজিস্ট্রেশনবিহীন ট্রাক্টরটির চালক মিথুনকে আসামি করে মামলা করেন। এ ঘটনার পর থেকেই আসামি মিথুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল মঙ্গলবার র‌্যাব-৬ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে।


কমেন্ট বক্স