শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাটুদহে গ্রামীণ অবকাঠামো কাজের পরিদর্শনে ইউএনও

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৩ ইং
নাটুদহে গ্রামীণ অবকাঠামো কাজের পরিদর্শনে ইউএনও
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা-২য় পর্যায়) কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। গতকাল সোমবার বিকেল চারটার দিকে নাটুদহ ইউনিয়নের চারুলিয়া ও বোয়ালমারী গ্রামের চলমান প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ