শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৩ ইং
মুজিবনগরে ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ আলামিন হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে দুইটার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি টিম আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। আলামিন মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নুর ইসলামের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘বাড়িতে ফেনসিডিল জড়ো করে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে মুজিবনগর থানা পুলিশ। এসময় আল আমিনের বসত ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ