বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পাঁচ জেলার চালক-শ্রমিকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় পাঁচ জেলার চালক-শ্রমিকদের মানববন্ধন
সমীকরণ প্রতিবেদন: জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স দ্রুত নবায়ন করাসহ একাধিক দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন ৫ জেলার চালক ও শ্রমিকরা। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার শহিদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ সংশোধন, নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা, নন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পূর্বের জমাকৃত টাকা কার্যকর করা, ড্রাইভিং লাইসেন্সের নথিভুক্ত ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর করার দাবি উল্লেখযোগ্য। মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার ভুক্তভোগী চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ বছর আগে যিনি চালক হিসেবে লাইসেন্স পেয়েছিলেন, তার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল নেই। তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। এ কারণেই আগের লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের গরমিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনুযায়ী এসব লাইসেন্স দ্রুত নবায়ন করতে হবে। তা না হলে প্রয়োজনে আরও বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’


কমেন্ট বক্স