শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শিক্ষক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে শিক্ষাবিদ ফোরাম

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় শিক্ষক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে শিক্ষাবিদ ফোরাম
চুয়াডাঙ্গা জেলার যে সকল শিক্ষক মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে ২৩ জন বীর শিক্ষক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। চুয়াডাঙ্গা জেলা শিক্ষাবিদ ফোরামের উদ্যোগে আগামী ১৩ মে জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজকর্মী হাজী মো. আজিজুল হক। অনুষ্ঠানে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাসহ সকল শিক্ষাবিদগণকে যথাসময়ে হাজির থাকতে সংগঠনের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সী অনুরোধ জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ