সিলেটে ছাত্রলীগের দুই কর্মীর ওপর শিবিরের হামলার প্রতিবাদ : চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপলোড তারিখঃ
১০-০৮-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জালালাবাদ সরকারি কলেজ ছাত্রলীগের দুই কর্মী শাহীন আহমেদ ও আবুল কামাল আসিফের ওপর শিবিরের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে ছাত্রলীগ টেন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে জামাত-শিবির স্বাধীনতা বিরোধী সংগঠন উল্লেখ করে অনতিলম্বে তাদের রাজনৈতিক সকল কর্মকান্ড বন্ধ করার মধ্য দিয়ে কঠোর সমালোচনা করে এবং ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাবুল হোসেন। আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের ছাত্রী নেত্রী সুমাইয়া সুমি, জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহ-সম্পাদক বাপ্পি হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিবুজ্জামান মণি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মাহমুদ, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জিম, তানভির আহমেদ সোহেল, ইসরাইল, আলিফনুর, জুয়েল। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদ, কলেজ ছাত্রলীগ নেতা শেখ রাসেল, অয়ন জোয়ার্দ্দার, বিপুল, পিয়াশ, সিয়দ, অভি, সৌরভ, সাকিব, নোমান, ফাইম, চয়ন, রাকিব, আনোয়ার, সুবুজ, জনি, হালিম, স্বাধীন, মিঠুন, আলিফ, সোহাগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক আলিম, কলেজ ছাত্রলীগের তরুন ও মেধাবী ছাত্র নেতা পাভেল, সালাম, মিরাজ, রিয়ন, শফিকুল, আকাশ, নাইম, সোহাগ, রুদ্র, শিমুল, রাশেদ, সাইদুর, জনি, রায়হান, সোলায়মান, ইকবাল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের অন্যতম নেতা রেদওয়ান আহমেদ রানা, টোকন জোয়ার্দ্দার, আল মোমিন, জান্নাতি, মামুন, শুভ, শাওন, রাব্বি, ফিরোজসহ চুয়াডাঙ্গা জেলা, পৌর, কলেজ ও সদর থানা ছাত্রলীগের নেতা কর্মীরা। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালানা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান হিমেল।
কমেন্ট বক্স