শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক পাচারকারী আটক

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২৩ ইং
গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক পাচারকারী আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ মিনারুল ইসলাম (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা শহরের হাইস্কুল মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মিনারুল উপজেলার হেমায়েতপুর গ্রামের বুদু বিশ্বাসের ছেলে। গাংনী থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, এক যুবক গাঁজা নিয়ে শহরে বিক্রি করতে আসছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনীতে অভিযান চালানো হয়। এসময় মিনারুল পুলিশ দেখে দৌঁড়ে পালাতে চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করলে কোমরে বাঁধা অবস্থায় একটি পলিথিন প্যাকেটে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকালই তার বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ