শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৩ ইং
গাংনীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে ইয়ারুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটাপাড়ার জান আলীর মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধান খেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইয়ারুল। এসময় বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের এক ওঝাঁর কাছে নেওয়া হয়। বাড়িতে আসার পর ইয়ারুল ইসলামের অবস্থার অবনতি দেখা দেয়। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ