শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তিন বাড়িতে অগ্নিকাণ্ড, ৯ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৩ ইং
গাংনীতে তিন বাড়িতে অগ্নিকাণ্ড, ৯ লক্ষাধিক টাকার ক্ষতি
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাসস্থান ও গবাদিপশু হারিয়েছে পাঁচটি পরিবার। এর মধ্যে অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়েছে তিনটি ঘর, তিনটি রান্নাঘর, দুটি গোয়ালঘর, তিনটি গরু, ১০টি ছাগল, নগদ টাকাসহ পাঁচটি পরিবারের প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল। গত রোববার বেলা একটার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে তা পার্শ্ববর্তী ঘর, গোয়াল ও রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়ারা। গ্রামবাসী জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর বাতাস থাকায় তা মুহূর্তের মধ্যে পাশের বাড়ি, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় কী করবে ভেবে ওঠার পূর্বেই আগুন সবকিছু পুড়িয়ে ফেলে। এ ঘটনায় পাঁচটি পরিবারের নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে সব হরিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বাভাবিকভাবে পূর্বের মতো বেঁচে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসন, গাংনী উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ