রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিভিন্ন স্কুল পরিদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ : অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশ

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০১৭ ইং
জীবননগরে বিভিন্ন স্কুল পরিদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ : অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশ
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জীবননগর থানা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। জেলা প্রশাসক স্কুলের প্রতিটি ক্লাস রুমে যেয়ে ছাত্র/ছাত্রীদের হাজিরা দেখেন। ক্লাসে শিক্ষার্থীদের অনুপস্থিত বেশি থাকায় এসময় তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষে এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য প্রতিটি স্কুলে ডিজিটাল হাজিরা মেশিন লাগানোর কথা বলেন। এবং যে সমস্থ শিক্ষাথী স্কুলে অনুপস্থিত তাদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশও দেন। সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে কাজ করারও আহ্বান জানান। এছাড়া তিনি এসময় স্কুল চলাকালিন পরিচালিত কোচিং সেন্টারগুলোকে তাদের কার্যক্রম বন্ধের নিদেৃশ দেন। তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক