শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চিরকুটে চাঁদা দাবি, বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৩ ইং
গাংনীতে চিরকুটে চাঁদা দাবি, বোমা সদৃশ বস্তু উদ্ধার
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে চারটি বোমা সদৃশ বস্তু ও সাদা কাগজে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের উত্তরপাড়ায় কৃষক বিশারত আলীর বাড়ির গেটের সামনে থেকে পুলিশ এসব উদ্ধার করে। চিরকুটে কৃষক মোশাররফের নিকট চাঁদা দাবি করা হয়েছে। কৃষক মোশাররফ হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী সম্পা খাতুন বাড়ির গেটের সামনে চারটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশের এসআই মাসুদ রানা ও কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বোমা সদৃশ বস্তুগুলো পানিভর্তি বালতি করে উদ্ধার করা হয়েছে। সেই সাথে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ