শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৩ ইং
গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪৮) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাথুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের হালসানা পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম গাংনী শহর থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি কাথুলী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন আর তাঁর মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা করছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ