শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে কৃষকের খেতের গাছ কেটে দিল দুবৃর্ত্তরা

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৩ ইং
মুজিবনগরে কৃষকের খেতের গাছ কেটে দিল দুবৃর্ত্তরা
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগরে কৃষকের খেতের বেগুন, পেঁয়াজ, পেঁপে ও লিচু গাছ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের এ ঘটনা ঘটায়। এতে কৃষকের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষি মোনাখালী ইউনিয়নের গোপলনগর গ্রামের ইসমাইল হোসেন মিনা বলেন, ‘আমি মিঠুর জমি দীর্ঘদিন ধরে আবাদ করছি। এর আগে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। শনিবার সকালে জানতে পারি জমির বেগুন, পেঁয়াজ ও পেঁপের ফলন্ত গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে দিয়েছে। এতে আমার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় থানায় জিডি করব।’ মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর সাকসেসফুল সফর