রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের ৯৫ জন বয়স্কসহ : বিধবা ও অসচ্ছল প্রতিবদ্ধিদের ভাতার বই প্রদান

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০১৭ ইং
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের ৯৫ জন বয়স্কসহ : বিধবা ও অসচ্ছল প্রতিবদ্ধিদের ভাতার বই প্রদান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা উপজেলা সমাজসেবা অফিস কার্যলয় সম্মুখে গতকাল সকাল সাড়ে ১০টায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেলগাছী ইউনিয়নের ৯৫ জন বয়স্ক, বিধবা ও  অসচ্ছল প্রতিবদ্ধিদের ভাতার বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, মনিরুজ্জামান, মনির উদ্দিন, নাজমুল হাসান, সালমা খাতুন, আজিজুল হক, খোদাবক্স। এসময় প্রধান অতিথি ভাতাভোগীদের উদ্দেশ্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাতের কথা বিবেচনা করে বৃদ্ধিকৃত ভাতা প্রদান করেছেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতাসহ মুক্তিযোদ্ধা, দলিত হরিজন ও হিজরাদের ভাতা প্রদান করে থাকে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক