মেহেরপুর বারাদি বাজার কমিটির উদ্যোগে : মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত
- আপলোড তারিখঃ
৩১-০৭-২০১৭
ইং
বারাদি প্রতিনিধি: মেহেরপুর বারাদি বাজার কমিটির উদ্যোগে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বারাদি হাট প্রঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী সরদার, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ক্যাশিয়ার আনিছুর রহমান, আওয়ামী লীগ প্রবীণ নেতা কাজি গোলামমোর্তজা, রাজনৈতিক নেতা আকবার আলী, সাবেক সেনা সদস্য হাজ্বী আকবর আলী, মাবুদ, শহিদুলসহ বাজার কমিটির সকল সদস্যরা অংশ নেন। বর্শিবাড়িয়া গ্রামের মুদি ব্যবসায়ী প্রয়াত তালেব উদ্দিন, গহরপুর গ্রামের কাঠ ব্যবসায়ী লুৎফর রহমান, পাটকেলা পোতা গ্রামের ঔষধ ব্যবসায়ী ইউনুস আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদমাহফিল ও দোয়া পরিচালনা করেন বারাদি মাদ্রাসার মহাতিম শফিকুল ইসলাম।
কমেন্ট বক্স