রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর পূর্বমালসাদহের দোহার বিলে মাছ ধরতে গিয়ে-বিপত্তি : একজনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০১৭ ইং
গাংনীর পূর্বমালসাদহের দোহার বিলে মাছ ধরতে গিয়ে-বিপত্তি : একজনের মৃত্যু
গাংনী অফিস: গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের দোহার বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আব্দুল বারেক (৫৪) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুল বারেকের মরদেহ দোহার বিলে ভাসতে দেখে লোকজন উদ্ধার করে। জাল দিয়ে মাছ ধরতে গিয়ে ওই বিলের উপর দিয়ে বিদ্যুতের সাইড (পার্শ্ব) লাইনের তারে শরীরে স্পর্শ করার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা। জানা গেছে,  বিলের পানির মধ্যে আব্দুল বারেক মরদেহ ভাসতে দেখে কয়েকজন পথচারী। মাছ ধরতে পানিতে নামার পর বিলের পানির উপর দিয়ে বয়ে যাওয়া  বিদ্যুতের তারে হাত দিলে তারে লিক থাকায় শরীরে জড়িয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক