রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদী বাজারের বিশ্বাস ট্রেডার্সে চুরি

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০১৭ ইং
আলমডাঙ্গার হারদী বাজারের বিশ্বাস ট্রেডার্সে চুরি
আলমডাঙ্গার হারদী বাজারের বিশ্বাস ট্রেডার্সে চুরি সিসি ক্যামেরার ফুটেজে দেখে চোর ধরতে পুলিশি অভিযান অব্যাহত `IMG_20170729_214717_910`আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন বিশ^াসের বিশ^াস ট্রেডার্সে শুক্রবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এদিকে দোকানের সিসি ক্যামেরার ফুটেছে ধারনকৃত চোরদের চুরি করার দৃশ্য দেখা গেছে। জানা গেছে,আলমডাঙ্গার হারদী বাজারের অগ্রণী ব্যাংকের নীচে সুমন বিশ^াসের `বিশ^াস ট্রেডার্স ’নামের মুদি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার গভীর রাতে ওই দোকানের জানালা ভেঙ্গে চোর চক্র ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশ ভেঙ্গে সেখানে থাকা নগদ ৩০ হাজার টাকা ও দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিক সকালে গিয়ে দেখেন দোকানের জানালা ভাঙ্গা। এদিকে দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে ধারণকৃত দোকানে চুরি করার দৃশ্য ও চোরদের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। গতকাল দোকান মালিক সাংবাদিকদের সিসি ক্যামেরায় ফুটেজে ধারনকৃত ছুিব সরবারহ করেন। এই চুরির ঘটনায় দোকান মালিক আলমডাঙ্গা থানায় জিডি করেেেছন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক