ঘোলদাড়িতে বকেয়া বিল চাওয়াকে কেন্দ্র করে নগদ টাকা ছিনতাই ও বেদম মারপিট
- আপলোড তারিখঃ
২৯-০৭-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের ক্যাসুয়াল কর্মকর্তা আব্দুল হাই ছিনতাইয়ের শিকার হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সোনাতনপুর মাঠের দরগাতলা মোড়ে প্রায় ৯০ হাজার টাকা ছিনতাইয়ের শিকার হন। জানা গেছে, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের ক্যাসুয়াল কর্মকর্তা আব্দুল হাই গতকাল ঘোলদাড়ি পুলিশ ফাঁড়িতে নির্দিষ্ট সময়ে যারা পানির বিল পরিশোধ করতে পারেনি, তাদের বিরুদ্ধে অভিযোগ করে চুয়াডাঙ্গা ফেরার পথে এই ছিনতাইয়ের শিকার হন।
এবিষয়ে ছিনতাইয়ের শিকার আব্দুল হাই জানান, আমি গতকাল ঘোলদাড়িতে সরকারি নোটিশ অমান্যকারিদের বিরুদ্ধে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে, বাড়ী ফিরছিলাম পথিমধ্যে সোনাতনপুর মাঠের দরগাতলা মোড়ে ঘোলদাড়ির মৃত সাদেক আলীর ছেলে আশাবুল ও তার দুই ছেলে আমার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করে নেয়। আমি চেল্লাচেল্লি করলে তারা আমাকে এসময় মারধর করে আহত করে।
এবিষয়ে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক জানান, আমি ছিনতাইয়ের কোন ঘটনা শুনেনি, তবে, একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে স্থানীয় একজনের তর্কবিতর্ক বাধলে স্থানীয় ওই ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে মারধর করে। তখন আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি শান্ত করে ওই কর্মকর্তাকে হাসপাতালে পাঠাই। এবিষয়ে লিখিত অভিযোগ অথবা ওসি স্যারের নির্দেশনা পেলে ব্যবস্থাগ্রহন করা হবে।
কমেন্ট বক্স