শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাশকতার মামলায় মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৩ ইং
নাশকতার মামলায় মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা সেক্রেটারি এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাব্বির মেহেরপুর পৌরসভার শেখপাড়া গ্রামের খন্দকার আফসারুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মইনুল ইসলাম জানান, সাব্বিরের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের জানুয়ারি মাসে নাশকতার ঘটনায় মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩)/২৫-ডি ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি তদন্ত।


কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর সাকসেসফুল সফর