রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে : অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০১৭ ইং
দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে : অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে ১ম রাউন্ডের অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনসাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা অধিদফতরের স্বাস্থ্য সেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুফি মো: রফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার সাকী সালাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম মিল্টন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারন সম্পাদক এম নুরনবী, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল প্রমূখ। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন - ‘রাজনৈতিক ব্যক্তিত্ব, চেয়ারম্যান, সাংবাদিক, ঈমাম আপনারা নিজ নিজ জায়গা থেকে আমাদের শিশুদের ভিটামিন এ’র ঘাটতি পুরুনে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন সার্থক করতে আন্তরিকতার সাথে কাজ করবেন। সকলকে এ বিষয়ে অবহিত করবেন। উল্লেখ্য, আগামী ৫ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রতি ওয়ার্ডের ৮টি অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রসহ  ভ্রাম্যমান কেন্দ্রগুলোতে এবং পৌর এলাকায় প্রয়োজন অনুযায়ী স্থাপিত কেন্দ্রসমুহে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক