রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অস্ত্রসহ আব্দুল্লাহ নামের এক যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০১৭ ইং
গাংনীতে অস্ত্রসহ আব্দুল্লাহ নামের এক যুবক আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে অস্ত্রসহ আব্দুল্লাহ (৩৫) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কলোনীপাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আব্দুল্লাহ বাঁশবাড়িয়া গ্রামের কলোনীপাড়ার মৃত ফিরতাজের ছেলে।  ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশবাড়িয়া গ্রামের কলোনীপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বাড়ি তল্লাশী করে রান্না ঘরের পাটকাটির গাদা থেকে একটি ওয়ান সুটারগান পিস্তল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে অস্ত্র ব্যবসায়ী কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক