রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দূর্ঘটনায় গাংনীর আইনজীবী রনি নিহত : আহত ৪

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০১৭ ইং
সড়ক দূর্ঘটনায় গাংনীর আইনজীবী রনি নিহত : আহত ৪
গাংনী অফিস: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মেহেরপুর জজকোর্টের আইনজীবি ইলিয়াছ কাঞ্চন রনি (৩৮) নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ৪ আমেরিকা প্রবাসী। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ-পাটুরিয়া সংযোগ সড়কের আড়পাড়া এলাকায় একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি। নিহত ইলিয়াছ কাঞ্চন রনি গাংনী উপজেলার বামন্দী গ্রামের শরীফুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল হান্নান বিএসসির ছেলে বর্তমান আমেরিকা প্রবাসী আবু নজরুল ইসলাম ওরফে রুবেল (৪৮), তার স্ত্রী রিমা খাতুন (৪০), মেয়ে নাজিরা খাতুন (৭) ও আয়েশা খাতুন (৩) ও মাইক্রো বাসের চালক আল মামুন। আমেরিকা প্রবাসী আবু নজরুল ইসলাম রুবেলের ছোট ভাই সোহেল রানা ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎিসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। সোহেল রানা জানান, বড় ভাই রুবেল তার স্ত্রী ও মেয়েদের সাথে নিয়ে আমেরিকা থেকে কিছুদিনের জন্য ছুটি কাটাতে দেশে ফিরছিলেন। দূর্ঘটনার খবর এলাকায় পৌছালে রনির গ্রামের বাড়ি বামন্দী শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক