রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নগর বোয়ালিয়া গ্রামের নিখোঁজ হওয়ার ৭০ঘন্টা অতিবাহিত বাবর আলীর সন্ধান মেলেনি : পরিবারে উৎকন্ঠা

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০১৭ ইং
আলমডাঙ্গার নগর বোয়ালিয়া গ্রামের নিখোঁজ হওয়ার ৭০ঘন্টা অতিবাহিত বাবর আলীর সন্ধান মেলেনি : পরিবারে উৎকন্ঠা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নগরবোয়লিয়া গ্রামের নিখোঁজ বাবর আলী ৭০ ঘন্টা অতিবাহিত হলেও  সন্ধান পাওয়া যায়নি। বাবর আলীর উৎকণ্ঠিত পরিবার পরিজনেরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে । গত পরশু ১৯ জুলাই বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন জানান, তাকে অপহরণ করা হয়েছে। দুর্বৃত্তরা মোবাইলে ৩০ হাজার টাকা দাবী করেছে। তবে অনেকেই বিষয়টি রহস্যজনক বলে মনে করছে। জানা গেছে, আলমডাঙ্গার নগরবোয়ালিযা গ্রামের মৃত আলীর আক্তারের ছেলে বাবর আলী (৪৭) গত মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিদিনের মত বাড়ি থেকে ভ্যানে চড়ে হাটবোয়ালিয়া বাজারে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার সকাল ৯ টার দিকে তিনি অপহৃত হয়েছেন বলে বাবর আলী ছেলের মোবাইলফোনে রিং দিয়ে  দৃর্বৃত্তরা তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবী করে। ওই টাকা দিলে তাকে আলমডাঙ্গা রেল স্টেশনের নিকটে ছেড়ে দেয়া হবে বলে ফোনে জানানো হয়। উৎকণ্ঠিত বাবর আলীর পরিবার ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে অপহরকদের দেওয়া ০১৮৬৬৯৪৭৬৩৯ নম্বরে বিকাশ করে ২০ হাজার টাকা দেয়। বিকাশে টাকা দেওয়ার পর থেকে ওই মোবাইলফোন বন্ধ করে দেওয়া হয়। অপহৃতের পরিবার আর কোনভাবেই যোগাযোগ করতে পারেনি। গতকাল সকালে শেষবারের মত বাবর আলীর এক আত্মীয় বারব আলীর মোবাইলফোনে রিং দিলে অজ্ঞাত ব্যক্তি তা রিসিভ করেন। তিনি যশোরের হোটেল আমজাদিয়ার ম্যানেজার পরিচয় দিয়ে মোবাইলফোন নম্বরটি তার নিজের বলে দাবি করেন। তবে ওই একবারই সে নম্বরটি খোলা পাওয়া গিয়েছিল। তারপর থেকে সেটিও বন্ধ বলে অসহায় পরিবারটির দাবি। অপহৃত বাবর আলীর ছেলে সোলায়মান হক বলেন, এ অপহরণ বিষয়ে গত বুধবার রাতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ইতোমধ্যে অপহরণের ৭০ ঘন্টা পার হতে চললেও পুলিশ বিষয়টির কোন কুলকিনারা করতে পারেনি। তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন বলে উল্লেখ করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক