বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক আহমেদ পিপুলের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় নবজাতকদের মধ্যে উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২২ ইং
সাংবাদিক আহমেদ পিপুলের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় নবজাতকদের মধ্যে উপহার বিতরণ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নানা আয়োজনে এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুলের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ উপলক্ষে বহুমুখী মানব কল্যাণ সংস্থার কার্যালয়ে কেক কাটা হয়। কেক কাটেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এটিএন বাংলা জেলা প্রতিনিধি রফিক রহমান প্রমুখ। পরে বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, দেশ ক্লিনিক, উপসম নার্সং হোম, এর আর ক্লিনিক, মা ক্লিনিকসহ বেশ কয়েকটি ক্লিনিকে গতকাল জন্মগ্রহন করা নবজাতকের মা ও অভিভাবকের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আকর্ষনীয় উপহার পেয়ে নবজাতকের পরিবারগুলো উৎফুল্লতা প্রকাশ করে। একই সাথে আহমেদ পিপুলের দীর্ঘ জীবন কামনা করে তারা দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন বিপুল আশরাফ ও শামিম এইচ মিজিসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত