রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর বই বিতরণসহ : বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৭ ইং
গাংনীতে খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর বই বিতরণসহ : বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের উদ্বোধন
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এবং বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তারার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, পৗর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজামান আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আল হেলাল, কামরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক