দামুড়হুদায় জাতীয় পার্টির পক্ষ থেকে হাজী খতিব আলীকে সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০৫-১০-২০২২
ইং
প্রতিবেদক, দামুড়হুদা: ঢাকা জেলার সৈনিক পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী খতিব আলীকে দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সৈনিক পার্টির সাধারণ সম্পাদক ও দামুড়হুদা দশমী স্থানীয় জামে মসজিদের সহসভাপতি হাজী খতিব আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দীন, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ঝণ্টু, আশাদুল হক, আশরাফুল, সাইফুল ইসলাম, আকবর আলী, মুনতাজ আলী, রমজান আলীসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল আলম সদু।
কমেন্ট বক্স